২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগের দাবিতে ইবির বায়োটেকনোলজি বিভাগের কার্যালয়ে তালা

শিক্ষক নিয়োগের দাবিতে শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে। এতে প্রায় চারঘণ্টা অবরুদ্ধ ছিলেন বিভাগটির বেশ ক'জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কুষ্টিয়া, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষক নিয়োগের দাবিতে শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে। এতে প্রায় চারঘণ্টা অবরুদ্ধ ছিলেন বিভাগটির বেশ ক'জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কথা কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলেন। তবে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও শিক্ষক নিয়োগ হয়নি। এ অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এক মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ আশ্বাস পেয়ে তারা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেয় ও তালা খুলে দেয়। বিভাগীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিজে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন শিগগিরই এর সমাধান করা হবে। তবে শিক্ষার্থীদের আরও সহনশীল হওয়া উচিত।" এই বিভাগের নয়জন শিক্ষকের মধ্যে পাঁচজনই শিক্ষাছুটিতে দেশের বাইরে রয়েছেন। মাত্র চারজন শিক্ষক নিয়ে চলছে শিক্ষাকার্যক্রম। শিক্ষার্থীরা তিন বছর সেশনজটে আটকে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২০০৬ ঘ.