২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী- বাঙলা সম্মিলন শুরু

নগরীর ফয়েস লেকে পুরনো বন্ধুদের পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আবেগে ভাসলেন। দেখলে কে বলবে তাদের বয়স হয়েছে। এখন আর তারুণ্যের উচ্ছলতা নেই! শুক্রবার পুনর্মিলনী- বাংলা সম্মিলনে প্রাক্তন শিক্ষার্থীদের হৈ চৈ আর নাচ গানে ক্যাম্পাসের পুরনো সেই উচ্ছ্বাসের দিনগুলোই যেন ফিরে পেয়েছিলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফয়েস লেকে পুরনো বন্ধুদের পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আবেগে ভাসলেন। দেখলে কে বলবে তাদের বয়স হয়েছে। এখন আর তারুণ্যের উচ্ছলতা নেই! শুক্রবার পুনর্মিলনী- বাংলা সম্মিলনে প্রাক্তন শিক্ষার্থীদের হৈ চৈ আর নাচ গানে ক্যাম্পাসের পুরনো সেই উচ্ছ্বাসের দিনগুলোই যেন ফিরে পেয়েছিলেন তারা। বাংলা বিভাগের চার দশকের ছাত্র-ছাত্রীদের দুই দিনব্যাপী এই পুনর্মিলনী উৎসব বেলুন উড়িয়ে উদ্বোধন করেছেন এই বিভাগেরই প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. আনিসুজ্জামান। উদ্বাধনী বক্তব্যে তিনি বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর অধ্যাপনা করেছি। এ বিশ্ববিদ্যালয় ও বাংলা বিভাগের সাথে আত্মিক সম্পর্ক এখনও রয়ে গেছে। সে সময় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে আন্তরিকতা ও সম্মান পেয়েছন তা কখনও হারাবে না।" ড. আনিসুজ্জামান বলেন, বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে যে পারষ্পরিক সম্পর্ক রয়েছে তা অন্য কোন বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে চোখে পড়ে না। মাতৃভাষা বাংলায় পড়ার কারণে এ সর্ম্পকটা আরো আন্তরিক ও দৃঢ়।" তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কও অনেক বেশি ঘনিষ্ট। তিনি শিক্ষক ও শিক্ষার্থীর এ বন্ধন অটুট রাখার আহবান জানান। বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভীক ওসমানের সভাপতিত্বে পুর্নমিলনী অনুষ্ঠানে কবি বিশ্বজিৎ চৌধুরী, জিন্নাহ চৌধুরী ও অ্যাডভোকেট শিহাব উদ্দিন বক্তব্য রাখেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ঢোল বাজিয়েছেন একুশে পদকপ্রাপ্ত ঢোলকবাদক বিনয়বাঁশি জলদাসের ছেলে বাবুল জলদাস ও তার দলের সদস্যরা। বিকালে বিভিন্ন শিল্পী ও কুষ্টিয়া থেকে আসা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রথিতযশা শিক্ষক ও সাহিত্যিকরা এই বিভাগে শিক্ষকতা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ড. আহমদ শরীফ, ড. সৈয়দ আলী আহসান, ড. জাহাঙ্গীর তারেক, ড. আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহমুদ শাহ কোরেশী, ড. হায়াৎ মামুদ ও হুমায়ুন আজাদ। বাঙলা সম্মিলনের দ্বিতীয় দিনে শনিবার সকালে নগরীর ডিসি হিল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের চিরচেনা ক্যাম্পাসে যাবেন র‌্যালি আর আড্ডায় মেতে উঠবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০৯ ঘ.