২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ছাত্রীহলে ছিনতাই, বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ভেতর সোমবার রাতে ছিনতাইকারী এক যুবক হানা দিয়েছে। ঘটনার প্রতিবাদ ও হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে ছাত্রীরা। ছাত্রীরা জানায়, গভীর রাতে হলের গ্রিল কেটে এক যুবক হলের ভেতর ঢুকে পড়ে। সে গণরুমে ঢুকে বিভিন্ন ছাত্রীর কাছ থেকে চারটি মোবাইল ফোন ও দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পালানোর সময় ছিনতাইকারী এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পড়ে গিয়ে ওই ছাত্রীর মাথায় আঘাত লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 06:27 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ভেতর সোমবার রাতে ছিনতাইকারী এক যুবক হানা দিয়েছে। ঘটনার প্রতিবাদ ও হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে ছাত্রীরা। ছাত্রীরা জানায়, গভীর রাতে হলের গ্রিল কেটে এক যুবক হলের ভেতর ঢুকে পড়ে। সে গণরুমে ঢুকে বিভিন্ন ছাত্রীর কাছ থেকে চারটি মোবাইল ফোন ও দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পালানোর সময় ছিনতাইকারী এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পড়ে গিয়ে ওই ছাত্রীর মাথায় আঘাত লাগে। আহত ছাত্রী তাসনিমা আক্তার দীপ্তিকে (লোকপ্রশাসন-দ্বিতীয় বর্ষ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৃ ঘটনার প্রতিবাদ এবং ছাত্রী হলের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ভোর থেকেই হলের ভেতর দফায় দফায় বিক্ষোভ করে ছাত্রীরা। পরে তারা মৌনমিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে উপাচার্যের আশ্বাসে ছাত্রীরা হলে ফিরে যায়। উপাচার্য ও প্রক্টর হল পরিদর্শন করেছেন। প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সাংবাদিকদের বলেছেন, হলে বহিরাগত যুবকের প্রবেশের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ছাত্রীদের অনুরোধে আটটি বিভাগের বিভিন্ন বর্ষের ১০টি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে গত ৩ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এক যুবক ঢুকে পড়ে। ছাত্রীরা দেখে চিৎকার দিলে সে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৫ ঘ.