২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

মেয়াদ পূর্ণ হওয়ার ১৩ মাস আগেই পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান। প্রায় দুমাস ধরে কানাডায় অবস্থানরত ড. মাহবুব বুধবার ফ্যাক্সের মাধ্যমে তার পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হাসিব উপাচার্যের পদত্যাগের বিষয়টির নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রইস উদ্দীন আমাকে বিষয়টি জানিয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

খুলনা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ পূর্ণ হওয়ার ১৩ মাস আগেই পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান। প্রায় দুমাস ধরে কানাডায় অবস্থানরত ড. মাহবুব বুধবার ফ্যাক্সের মাধ্যমে তার পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হাসিব উপাচার্যের পদত্যাগের বিষয়টির নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রইস উদ্দীন আমাকে বিষয়টি জানিয়েছেন।" তবে উপাচার্যের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহবুবুর রহমান ২০০৫ সালের মার্চে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর দেড় বছরের বেশি সময়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মসহ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। তার সময়ে পরপর দুই বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফরম জালিয়াতির ঘটনাও ঘটে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর গতবছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় এ বিশ্ববিদ্যালয়ের সবধরনের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গত ১৭ জানুয়ারি উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করে। ইউজিসি সদস্য অধ্যাপক মো. আব্দুল হাকিমকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। অধ্যাপক মাহবুবুর রহমান গত বছর ১৪ ডিসেম্বর এক মাসের ছুটিতে কানাডা যান। কিন্তু এরপর দুই মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফেরেননি। ২০০৯ সালের এপ্রিলে তার মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টি ডটকম/প্রতিনিধি/এমইউএ/জেকে/২১১০ ঘ.