২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৭ বিষয়ে ভর্তি প্রক্রিয়া একমাস স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তির প্রক্রিয়া চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্রের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তির প্রক্রিয়া চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্রের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশের পর আবেদনকারীদের কৌসুলী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের হাইকোর্ট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ের ভর্তি প্রক্রিয়া চার সপ্তাহের জন্য স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন। বিষয় সাতটি হল, বাংলা, ইংরেজী, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার এ্যান্ড উইমেন স্টাডিস। শুনানিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজীতে দুইশ নম্বরের পরীক্ষা দেয়নি তারা সাতটি বিষয়ে ভর্তি হতে পারবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে যে শর্ত দেওয়া হয়েছে মাদ্রাসা পাস ছাত্রদের বঞ্চিত করাই তার উদ্দেশ্য।এটি বৈষম্যমূলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবেদনটির বিরোধিতা করেন শাহদীন মালিক। এর আগে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তিতে শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬ অক্টোবর রুলনিশি জারি করেছিল। সাংবাদিকতা ও ভাষা বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলা ও ইংরেজী ভাষার ওপর একটি নির্দিষ্ট মাত্রার দক্ষতা নিশ্চিত করতে বেশ কয়েকবছর আগে থেকেই বাংলা, ইংরেজিসহ কয়েকটি বিষয়ে ভর্তির জন্য দুইশ নম্বরের ওই শর্ত ছিল। স