চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আল আমীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি এমদাদুল।
শনিবার নির্বাচনের হওয়ার তারিখ নির্ধারিত ছিল। সমিতির মোট সাতটি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নিার্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন তাদের বিজয়ী ঘোষণা করেন।
কমিটির অপর পাঁচ সদস্য হলেন সহ-সভাপতি ইলিয়াস সরকার (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক রাশেদ খান মেনন (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান (দৈনিক ভোরের ডাক), অর্থ ও দপ্তর সম্পাদক কামাল হোসেন খোন্দকার (দি ডেইলি লাইফ) এবং নির্বাহী সদস্য জাকের হোসেন (দিনকাল)।
শনিবার সকালে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার সবুর শুভ। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিদায়ী কমিটির সভাপতি এহসান জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24