২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ভর্তিচ্ছু ৩৮ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম পর্বে ভর্তি পরীক্ষার ফরম জমা নেওয়া বুধবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম পর্বে ভর্তি পরীক্ষার ফরম জমা নেওয়া বুধবার শেষ হয়েছে। এ বছর সাতটি ইউনিটের অধীন ২০টি বিভাগের ১ হাজার ২১০টি আসনের বিপরীতে মোট ৪৫ হাজার ৭৮১টি ফরম জমা পড়েছে। গড়ে প্রতি আসনে প্রার্থীর সংখ্যা ৩৮ জন। সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন। এ বছর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে 'গ' ইউনিটে। এ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ফরম জমা পড়েছে ৯ হাজার ১০৭টি। 'ক' ইউনিটে ২১০টি আসনের বিপরীতে ২ হাজার ৩০৯টি ফরম জমা পড়েছে। 'খ' ইউনিটে আসন ৩২০টি; ফরম জমা পড়েছে ১২ হাজার ৭৯৬টি। 'ঘ' ইউনিটে ১২০টি আসনের বিপরীতে জমা পড়েছে ৩৫১৪টি ফরম। 'ঙ' ইউনিটে আসন ১২০টি; জমা পড়েছে ৪ হাজার ১৭৬টি ফরম। 'চ' ইউনিটের ১৬০টি আসনে ভর্তি হতে পরীক্ষা দেবে ৮ হাজার ৬৮২ জন। 'ছ' ইউনিটে আসন ১২০টি; ফরম জমা পড়েছে ৫ হাজার ১৯৭টি। আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২১ ঘ.