ঢাকা,নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মণ্ডলকে।
সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের তারিখে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। তবে পরিপত্র প্রকাশ করা হয় রোববার।
নতুন উপাচার্যের মেয়াদ হবে চার বছর। বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্্রপতি) প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৬৪৪ঘ.
bdnews24