২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রি ৪ নভেম্বর শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি আগামী ৪ নভেম্বর শুরু হবে। তা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ফরমের মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি আগামী ৪ নভেম্বর শুরু হবে। তা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ফরমের মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। ২৬ নভেম্বর পর্যন্ত ভর্তি ফরম জমা নেওয়া হবে। আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর হবে ভর্তি পরীক্ষা। বুধবার উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. মসলেম উদ্দিন সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, "চলতি সেশনে মোট সাতটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিটের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। বিজ্ঞান শাখা হতে আসা প্রার্থীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩ এবং উভয় পরীক্ষায় মোট ৬ দশমিক ৫ পেতে হবে।" মানবিক ও বাণিজ্য বিভাগ হতে আসা শিক্ষার্থীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২ দশমিক ৫ এবং মোট ৫ দশমিক ৫ পেতে হবে। আবেদনপত্র অগ্রণী ব্যাংকের ক্যাম্পাস শাখা, কুষ্টিয়া থানা পাড়া শাখা এবং ঝিনাইদহ সদর শাখায় পাওয়া যাবে বলে নিবন্ধক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮৫৪ ঘ.