২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। একই সঙ্গে তারা অবিলম্বে সেমিনারেন গ্রন্থাগারিক নিয়োগেরও দাবি জানিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষক সংকটের কারণে বিভাগের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে বিভাগটিতে ছয়টি ব্যাচে দুই শতাধিক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন সাত জন। ব্যাচগুলোতে