২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভাংচুরে জড়িত ১৯ জনকে সনাক্তের দাবি পুলিশের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িত ১৯ জনকে এ পর্যন্ত সনাক্ত করার দাবি করেছে পুলিশ। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িত ১৯ জনকে এ পর্যন্ত সনাক্ত করার দাবি করেছে পুলিশ। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছবি দেখে এ পর্যন্ত ১৯ জনকে সনাক্ত করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানতে পেরেছে। এসব শিক্ষার্থীর নাম জানতে পারার দাবি করলেও তাদের বিভাগ, বর্ষ বা হল সম্পর্কে তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। সনাক্ত হওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারের সম্ভাবনা সম্পর্কে ওসি বলেন, "এদেরকে পূর্ণাঙ্গভাবে সনাক্ত করা গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তাদের আটক করা হবে।" বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির শর্ত বাতিলের দাবিতে ১৮ অক্টোবর উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কার্যালয়সহ প্রশাসনিক ভবনের বেশ কিছু কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/জিএনএ/২২৪৯ ঘ.