২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ভবন ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার, ১৫ অক্টোবর 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ভবন ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার, ১৫ অক্টোবর 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' পালন করবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে ৩৯ জন নিহত হয়। এর মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন হল কর্মচারী ও অতিথি ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক। দিবসটি পালনে প্রতিবছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালো পতাকা উত্তোলনসহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে জগন্নাথ হল পর্যন্ত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শোক মিছিল, জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় জগন্নাথ হল প্রাঙ্গনে বিভিন্ন ধর্মের প্রার্থনা সভা আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হলে নিহতদের তৈলচিত্র ও বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন করা হবে, সকালে রক্তদান কর্মসূচি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে স্মরণসভা আয়োজন করা হয়েছে। এদিকে, ২০০৬ সালে জগন্নাথ হলের পূর্ববাড়ি ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ভবনের ছাত্রদের অন্যান্য ভবনে সরানোর জন্যে হল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। কিন্তু ভবনে অবস্থানকারী ছাত্রদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা করা যায়নি বলে তারা এখনও ওই ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার দাস জানান, ভবনটিতে প্রায় আটশ ছাত্র বাস করে। এত ছাত্রকে অন্য ভবনে স্থানান্তর করা সম্ভব নয়। বিষয়টি জানিয়ে গত ১০ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। এতে তিনি এ ঝুঁকিপূর্ণ ভবনের ছাত্রদের সাময়িক বাসস্থানের জন্যে আলাদা একটি জায়গা তৈরি করে দিতে বলেন। কিন্তু কর্তৃপক্ষ এতে রাজি হয়নি। প্রাধ্যক্ষ জানান, ঝুঁিকপূর্ণ ভবনের ছাত্রদের জন্যে একটি ১০তলা ভবন তৈরি করা হচ্ছে। কিন্তু ভবন তৈরির কাজ শেষ হতে এক বছর সময় লাগবে। তাই নতুন ভবন তৈরি না হওয়া পর্যন্ত ঝুঁিকপূর্ণ ভবনেই ছাত্রদের থাকতে হবে। স