ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৭-'০৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এস আই খানের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন সাংবাদিকদের জানান।
পরিবর্তিত তারিখ অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্র"য়ারি, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের পরীক্ষা ২৯ ফেব্র"য়ারি, বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের পরীক্ষা ৭ মার্চ এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৩ ঘ.
bdnews24