২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মন্টি বৈষ্ণবকে মঙ্গলবার বিকালে নগরীর বাসা থেকে ধরে নিয়ে গেছে পুলিশ। চবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মন্টি বৈষ্ণবকে মঙ্গলবার বিকালে নগরীর বাসা থেকে ধরে নিয়ে গেছে পুলিশ। চবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মন্টি বৈষ্ণবের ছোট বোন নন্দিতা বৈষ্ণব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেটের পিছনে তাদের বাসা থেকে হাটহাজারী থানা পুলিশের একটি দল মন্টিকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় মন্টি বৈষ্ণবকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। মন্টি বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের