ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের কোর্স ও সনাতন পদ্ধতির বিভিন্ন বর্ষের পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এসব কলেজের পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে বিভিন্ন বর্ষের পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে পাঠানো হয়েছে।
এ বছর গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় (আজিমপুর) এর পরীক্ষার্থীদের পরীক্ষা এ মহাবিদ্যালয় কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ন্যাশনাল কলেজ অব হোম ইকনোমিকস এর পরীক্ষার্থীদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক ভবনের ৫ তলায় অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ
bdnews24