২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ক্লাস শুরু বুধবার

টানা ২০ দিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে। মঙ্গলবার হলগুলো খুলে দেওয়া হয়েছে। রাতে শিক্ষার্থীদের হলে প্রবেশে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিন্ডিকেট। ওই সময় হলে ঢোকার পর রাতে আর বেরোতে পারবে না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা ২০ দিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে। মঙ্গলবার হলগুলো খুলে দেওয়া হয়েছে। রাতে শিক্ষার্থীদের হলে প্রবেশে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিন্ডিকেট। ওই সময় হলে ঢোকার পর রাতে আর বেরোতে পারবে না তারা। আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো, ছাত্র-ছাত্রীদের রাত ১০ টার মধ্যে নিজ নিজ হলে ঢুকতে হবে এবং এর পর কেউ হল থেকে বের হতে পারবে না। কোনো অতিথি ও বহিরাগত থাকতে পারবে না। শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এ ছাড়া হল বা ক্যাম্পাসে কেউ সভা-সমাবেশ এবং মিছিল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যে কোনও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু করণীয় থাকবে না। উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, "সিন্ডিকেটের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে কর্তৃপক্ষ।" এ ব্যাপারে তিনি শিক্ষক শিক্ষার্থীসহ সবার সহযোগিতা চান। উপাচার্য জানান, ক্লাস শুরুর পর স্থগিত পরীক্ষার তারিখ বিভাগীয় পরীক্ষা কমিটি ঘোষণা করবে। মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ মাফরুহী সাত্তার টিটো বলেন, "শিক্ষার্থীরা নির্বিঘে