ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে সোমবার দুপুরে অনুষ্ঠিত ঢাবির সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে গত কয়েকদিনে ঢাবিতে সংগঠিত ঘটনাবলী সিন্ডিকেট সদস্যদের অবহিত করা হয় বলেও ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এফএফ/এসকে/১৫০৭ঘ.
bdnews24