২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ও জাবিতে হামলার নিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের

রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। সভা থেকে দুই বিশ্ববিদ্যালয়ে সাংবাডিদকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অলিউল্লাহ খান সোহরাব (আমার দেশ), এম মামুন হোসেন (যায়যায়দিন), আতাউর রহমান (সংবাদ), মো. রাবিদ মাহমুদ চঞ্চল (দিনকাল), মো. আক্তার হোসেন (ইত্তেফাক), সুলতান মাহমুদ (আমাদের সময়) সহ সাংবাদিক সমিতির অন্য সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। সভা থেকে দুই বিশ্ববিদ্যালয়ে সাংবাডিদকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অলিউল্লাহ খান সোহরাব (আমার দেশ), এম মামুন হোসেন (যায়যায়দিন), আতাউর রহমান (সংবাদ), মো. রাবিদ মাহমুদ চঞ্চল (দিনকাল), মো. আক্তার হোসেন (ইত্তেফাক), সুলতান মাহমুদ (আমাদের সময়) সহ সাংবাদিক সমিতির অন্য সদস্যরা। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এছাড়া একইদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন সাংবাদিক শিবির কর্মীদের হাতে লাঞ্ছিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৭ ঘ.