২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

উৎসবমুখর আমেজ আর নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম জন্মদিন। এ বছর দিবসটির শ্লোগান ছিল 'শান্তির জন্য শিক্ষা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উৎসবমুখর আমেজ আর নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম জন্মদিন। এ বছর দিবসটির শ্লোগান ছিল 'শান্তির জন্য শিক্ষা'। ১৯৫৩ সালের ৬ জুলাই এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তবে এ বছর ৬ জুলাই শুক্রবার ছুটির দিন থাকায় ৭ জুলাই পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির জন্মদিন। সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসের 'সাবাস বাংলাদেশ' চত্ত্বরে পায়রা উড়িয়ে জন্মদিনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন। এরপর দশটায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবন, আবাসিক হল ও বিভাগগুলোর সামনে উত্তোলন করা হয় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। অবমুক্ত করা হয় বেলুন ও ফেস্টুন। বেলা ১১টায় ক্যাম্পাসের পূর্ব পাড়ায় বৃক্ষ রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে। এ ছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭৫৬ ঘ.