২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা খাতে প্রায় ৮০ শতাংশ বরাদ্দ রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ অর্থবছরের জন্য ৬৭ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

চট্টগ্রাম, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা খাতে প্রায় ৮০ শতাংশ বরাদ্দ রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ অর্থবছরের জন্য ৬৭ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সিনেট অধিবেশনে এ বাজেট উত্থাপণ করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জহিরুল ইসলাম। একইসঙ্গে গত অর্থবছরের ৬৪ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন তিনি। ২০০৭-০৮ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, যা মূল বাজেটের ৬ দশমিক ৩৭ শতাংশ। অপরদিকে, বেতন-ভাতা খাতে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৭০ হাজার টাকা, যা মোট বাজেটের ৭৯ দশমিক ৭৯ শতাংশ। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছ থেকে অনুদান হিসাবে ৫৯ কোটি ৬১ লাখ টাকা পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হয়েছে এবং নিজস্ব আয় ধরা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম বদিউল আলমের সভাপতিত্বে সিনেটে অধিবেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের মোখলেস উর রহমানসহ অন্যান্য সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২৩৩৪ ঘ.