২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোকস্তব্ধ চট্টগ্রামে এসএসসির ফল নিয়ে ছিল না চিরচেনা উচ্ছ্বাস

শিক্ষা জীবনের সবচেয়ে বড় ধাপ এসএসসি পেরোনো নিয়ে টেনশন আর উদ্বেগে থাকে লাখ লাখ শিক্ষার্থী। পরীক্ষার ফল প্রকাশের এ দিনটিতে স্কুলগুলোতে তাই সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় লেগে যায়। কিন্তু এবার চট্টগ্রামের স্কুলগুলোর চিত্র ছিল ভিন্ন। শোকস্তব্ধ নগরীতে তাই এসএসসি নিয়ে আলোচনা ছিল না। ফলাফল জানার জন্য স্কুলগুলোতে তেমন একটা ভিড়ও দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শিক্ষা জীবনের সবচেয়ে বড় ধাপ এসএসসি পেরোনো নিয়ে টেনশন আর উদ্বেগে থাকে লাখ লাখ শিক্ষার্থী। পরীক্ষার ফল প্রকাশের এ দিনটিতে স্কুলগুলোতে তাই সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় লেগে যায়। কিন্তু এবার চট্টগ্রামের স্কুলগুলোর চিত্র ছিল ভিন্ন। শোকস্তব্ধ নগরীতে তাই এসএসসি নিয়ে আলোচনা ছিল না। ফলাফল জানার জন্য স্কুলগুলোতে তেমন একটা ভিড়ও দেখা যায়নি। জামাল খানের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে ফলাফল প্রকাশের সময় পুরো এলাকাতেই হৈচৈ পড়ে যায়। যানজট লেগে যায় এ এলাকার প্রতিটি সড়কে। অথচ মঙ্গলবার বিকালে ফলাফল প্রকাশের সময় ছাত্রী কিংবা অভিভাবকের সংখ্যা ছিল হাতে গোনা। এ স্কুল থেকে জিপিএ--৫ পাওয়া উম্মে নীতু জানান, তার অনেক বান্ধবীর বাসা পানিতে তলিয়ে যাওয়ায় তারা আসতে পারেনি। মোবাইলে ফলাফল জেনে যাওয়ায় তার এ বিপর্যয়ের মধ্যে আর স্কুলে আসেনি। তাছাড়া এতো মৃত্যুতে সবাই ছিল ব্যথাতুর। জিপিএ--৫ প্রাপ্তিতে গত কয়েক বছরেরমতো এবারও ফলাফলের শীর্ষে ছিল কলেজিয়েট স্কুল। এ স্কুল হতে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ--৫ পেয়েছেন ২৬৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর স্কুল। এ স্কুলের ৩৩২ জনের মধ্যে জিপিএ--৫ পেয়েছেন ১৯৭ জন। তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুলের জিপিএ--৫ প্রাপ্তির সংখ্যা ১৭১ জন। জিপিএ--৫ প্রাপ্তির দিক থেকে অন্য যে স্কুলগুলো প্রথম দশের মধ্যে রয়েছে সেগুলো হলো- মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (১৬৪), নৌবাহিনী স্কুল (১২৯), নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১২১), মুসলিম হাই স্কুল (১০১), চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৩), ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ (৮৯) ও চিটাগাং পাবলিক স্কুল ও কলেজ (৬৬)। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। স্কুলগুলো হচ্ছে, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী স্কুল ও কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, মীরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাই স্কুল, বেপজা পাবলিক স্কুল ও কলেজ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অন্যদিকে সন্দ্বীপের মোমেনা সিকান্দার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ির রোসাংগিরি হাইস্কুল ও খাগড়াছড়ির র‌্যাংকাইজ্যা হাই স্কুল থেকে কেউ উত্তীর্ণ হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২২৫৭ ঘ.