শাবির দ্বিতীয় সমাবর্তন নভেম্বরের প্রথম সপ্তাহে
প্রায় এক দশক পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে। সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী।
এর আগে ১৯৯৮ সালের ২৯ শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই সমাবর্তন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। আর তাই দাবি পূরণ হওয়ায় সমাবর্তনকে ঘিরে এখনই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্রী মিথিলা ফারজানা বলেন, বিশ্ববিদ্যালয় সমাবর্তন হোক এ আশা সব সময়ই করেছি। সমাবর্তনের ঘোষণা দেওয়ায় আমরা আনন্দিত।
