২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মে খুলছে ডুয়েট

আগামী ১৫ মে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) খুলছে। ১৪ মে বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার ডুয়েট এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় মাঠে ছাত্র ও শিক্ষকের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলা নিয়ে অপ্রীতিকর ঘটনার জের ধরে পরদিন দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় কর্তৃপক্ষ ডুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।