২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এম ফরিদ আহমেদ

অধ্যাপক এম ফরিদ আহমেদকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার বিকাল ৫টায় ফ্যাক্সে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে তার নিয়োগপত্র পাঠানো হয়।

এরপর বিকালেই অধ্যাপক ফরিদ আহমেদ তার যোগদানপত্র ফ্যাক্সে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারী গত ১৫ মার্চ পদত্যাগ করার পর থেকে ফরিদ আহমেদ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম ফরিদ আহমেদ ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ পান।

বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অভিযোগ বা অনিয়ম ছিল সেগুলো দূর করা হবে। আগে অনেক কিছুই আইন কানুন মেনে করা হতো না। এখন থেকে যেন নিয়মনীতির মাধ্যমে সব হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করব।”