২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২৫ ডিগ্রি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

মোবাইল ফোন রাখার অপরাধে চাঁদপুরে ২৫ ডিগ্রি পরীক্ষার্থীর শনিবারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ কেন্দ্রে অর্থনীতি ও প্রাণীবিদ্যা বিষয়ের তৃতীয় পত্রের পরীক্ষা চলাকালে শরীর তল্লাশি করে ২৫ জনের কাছে মোবাইল ফোন পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, পৌনে ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনের সময় এটা ধরা পড়ে। তিনি থানা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে কেন্দ্র পরিদর্শনে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বলেন, এসব পরীক্ষার্থীর এক বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী পরীক্ষায় তারা অংশ নিতে পারবে।

এ কেন্দ্রে কচুয়া রহিমা নগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ, চিতশি ডিগ্রি কলেজের ১শ’ ৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।