২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক পরীক্ষায় এবার পরীক্ষার্থী বাড়ছে ২৯ হাজার

মাধ্যমিক পর্যায়ের তিনটি পরীক্ষায় এবার গতবারের চেয়ে প্রায় সাড়ে ২৯ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় দশ লাখ ২৯ হাজার ৮৮৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে এবার। গত বছর এ সংখ্যা ছিল দশ লাখ ৫৬৪।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে আগামী আট মার্চ থেকে সারা দেশে এক যোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড ও স্কুল কর্র্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশ্নপত্র, উত্তরপত্র ও প্রবেশপত্র তৈরির কাজ শেষ করে সংশ্লিষ্ট সকল স্থানে পাঠানো হয়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন,  “পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাতাটি শিক্ষা বোর্ডে একই ধরনের প্র¯ত্ততি গ্রহণ করা হয়েছে। সবগুলো বোর্ড থেকে জেলা প্রশাসকদের  কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, এ বছরও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে  পরীক্ষা আয়োজনে প্রত্যেক জেলা সদরে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, থানা প্রশাসন, কেন্দ্র সচিব ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।  ২০০৭ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালাও ইতোমধ্যে প্রস্তুত  করে তা সকল কেন্দ্র  ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

অধ্যাপক মনির জানালেন, কেন্দ্রীয় ভাবে চারটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি শিক্ষা মন্ত্রণালয়ের এবং একটি শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

এছাড়া শিক্ষক, বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে দশ সদস্য বিশিষ্ট প্রত্যেক বোর্ডের জন্য একটি করে ঝটিকা পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এ পরিদর্শন টিমগুলো পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক কাজ করবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

তার কাছ থেকে আরো জানা গেছে,  নকল প্রতিরোধে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার সকল কেন্দ্রে লাগানো হয়েছে। এছাড়া নকলের নেতিবাচক দিক তুলে ধরে নানা ধরনের বিজ্ঞাপন বেতার, টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হবে।  

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের মোট পরীক্ষার্র্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৯৬ হাজার ৭৩, দাখিলে এক লাখ ৬৯ হাজার ৩৮৭ এবং এসএসসি ভোকেশনালে ৬৪ হাজার ৪২৫।

গতবারে এ সংখ্যা ছিল যথাক্রমে সাত লাখ ৮৯ হাজার ৬৬৯, দাখিলে এক লাখ ৬২ হাজার ৭৩৫ এবং এসএসসি ভোকেশনালে ৪৮ হাজার ১৬০।

বোর্ড ওয়ারি এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ঢাকা বোর্ডে দুই লাখ ৩০ হাজার ৪৩, রাজশাহীতে দুই লাখ ১২ হাজার ১৯৯, কুমিল্লায় ৯০ হাজার ৬৬, যশোরে একলাখ ১৭ হাজার ৬০৯, চট্টগ্রামে ৬২ হাজার ১০৭, বরিশালে ৫১ হাজার ৬৭৩ এবং সিলেটে ৩২ হাজার ৩৭৬।

গতবার ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল দুই লাখ ২৪ হাজার ১৪১, রাজশাহী বোর্ডে দুই লাখ ১৭ হাজার ৯১৯, কুমিল্লায় ৯০ হাজার ৬২২, যশোরে এক লাখ সাত হাজার ৪৭৮, চট্টগ্রামে ৬১ হাজার ৭৬৩, বরিশালে ৫৬ হাজার ৬৩৮ এবং সিলেটে ৩১ হাজার ১০৮।

এবার সারা দেশে এক হাজার ৮৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসি’র কেন্দ্রের সংখ্যা ৯০৬, দাখিলের ৪৬৭ এবং ভোকেশনালে পাচ শতটি।

এছাড়া বিদেশে সাতটি কেন্দ্রে  প্রায় তিন’শ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্রগুলো হচ্ছেÑ সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপোলি, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই এবং বাহরাইন।

পরীক্ষার্থী বেড়ে যাওয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক জন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহিত নানা ধরনের ব্যবস্থার সুফল পেতে শুরু করায়ই এবার বাড়ছে পরীক্ষার্থীর সংখ্যা।

তিনি জানান, ২০০২ সালে নকলবিরোধী অভিযান শুরু হলে পরের দুই তিন বছরে পাসের হার ও পরীক্ষার্থী সংখ্যা কমতে থাকে। যারা নকলের ওপর নির্ভর করেছিল তাদের অনেকে কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করে হাল ছেড়ে দেয়। ফলে তখন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যায়।

সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা বুঝতে পারে নকল করে পাস করা যাবে না। তাছাড়া যে সব প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয় তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় নানা ধরণের ব্যবস্থা গ্রহণ করায় শিক্ষকরাও আগের চেয়ে যতœবান হন। লেখাপড়ায় মনোযোগী হয় ছাত্র-ছাত্রীরা।  ফলে পরীক্ষাথীর্র সংখ্যা ও পাসের হার বাড়ছে।

ওই কর্মকর্তা আরো জানান,  পরীক্ষায় নকল করতে গিয়ে বিগত বছরগুলোতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিস্কৃত হয়েছিল। বহিস্কারের মেয়াদ শেষ হওয়ায় তারা এবার পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। এসব কারণেও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

উল্লেখ্য ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি মাধ্যমিক পরীক্ষায় নকলের দায়ে বিভিন্ন মেয়াদে ৫৫ হাজার ৬০৫ জন  পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছিল।