২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৬-- ০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে (‘ঘ’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। ৯ ফেব্র“য়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:36 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট প্রায় ২৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৪৯ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৬৬, মানবিক থেকে ১০১৬ এবং বাণিজ্য বিভাগ থেকে ৭৬৭ শিক্ষার্থীর আলাদা তিনটি মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে।

উত্তীর্ণদের তালিকা ওয়েবসাইট যঃঃঢ়://িি.িঁহরাফযধশধ.বফঁ তে দেখা যাবে। এই তালিকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গেটেও লাগানো আছে।

‘ঘ’ ইউনিট থেকে মানবিক, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও আইন অনুষদভূক্ত বিভিন্ন বিভাগে এবং বিজ্ঞান অনুষদের গণিত ও পরিসংখ্যান বিভাগে ৬৭০ জন ছাত্র-- ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

কোনও শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষা করাতে চাইলে তাকে পাঁচ শ’ টাকা জমা দিয়ে পরীক্ষার প্রবেশ পত্রের কপি সংযোজনসহ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে ২২ থেকে ২৮ ফেব্র“য়ারির মধ্যে লিখিত আবেদন করতে হবে।