২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের নাম পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ' বিভাগের নাম পরিবর্তন করে 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ' বিভাগের নাম পরিবর্তন করে 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪১৬ তম সিন্ডিকেটে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হয়। উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন বিভাগটির নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চত করেছেন। ১৯৯২ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া গণযোগাযোগ বিভাগের পাঠ্যসূচির বেশিরভাগ কোর্সই সাংবাদিকতা সংশি