সিলেট, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বুধবার শুরু হচ্ছে।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জামিল আহমেদ চৌধুরী জানান, ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় 'ক' ইউনিট এবং দুপুর আড়াইটায় 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় 'খ' ইউনিট এবং দুপুর আড়াইটায় 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এ বছর চারটি ইউনিটে ১২৩০টি আসনে ভর্তির জন্য মোট ২৩ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন গড়ে ২০ জন।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িংঁংঃ.বফঁ থেকে পাওয়া যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪৪ ঘ.
bdnews24