২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আটক ছাত্রদের অভিভাবকের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ আগস্ট সংগঠিত ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আট ছাত্রের অভিভাবকরা রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ শেষে অভিভাবকরা সাংবাদিকদের বলেন, আটক ছাত্রদের মুক্তির ব্যাপারে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় এ আবেদন জানাতে তারা প্রক্টরের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 08:04 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ আগস্ট সংগঠিত ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আট ছাত্রের অভিভাবকরা রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ শেষে অভিভাবকরা সাংবাদিকদের বলেন, আটক ছাত্রদের মুক্তির ব্যাপারে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় এ আবেদন জানাতে তারা প্রক্টরের সঙ্গে দেখা করেছেন। অভিভাবকদের মধ্যে ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা দ্বিতীয় বর্ষের দ্বীন ইসলাম এ্যঞ্জেলের ভাই নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের লিটন মাহমুদের ভাই রিপন মাহমুদ, হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের দ্বীন ইসলামের বোন নার্গিস আক্তার, ইসলামের ইতিহাস প্রথম বর্ষের রফিকুল ইসলামের বোন দুলালী বেগম, গণিতের মাস্টার্সের আসাদুজ্জামান আসাদের বাবা ফায়েজউদ্দিন, ম্যানেজম্যান্টের জাহেদুল ইসলামের মা শাহীন আক্তার, আন্তর্জাতিক সম্পর্কের মাস্টার্সের মানবেন্দ্র দেবের মা ডলি দেব এবং নৃবিজ্ঞান দ্বিতীয় বর্ষের মনিরুজ্জামানের ভাই রবিউল ইসলাম। প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, "সরকার আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে খুবই আন্তরিক। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আটক ছাত্রদের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু করা যাচ্ছে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এমএইচবি/০১৪১ ঘ.