২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ায় অন্তত ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ায় অন্তত ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়। পূর্ব বৈরিতার জের ধরে বেলা সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সভাপতি গ্র"পের কর্মীরা সাধারণ সম্পাদক গ্র"পের কর্মীদের সঙ্গে বাংলাবাজার ওভারব্রিজের নিচে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতরা হলেন সাগর (২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান), মহসিন (৪র্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান), তারেক (সমাজ কল্যাণ ৪র্থ বর্ষ) ও আরিফ (মাস্টার্স, ইসলামের ইতিহাস)। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। ক্যাম্পাসে ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও মোতায়েন করা হয়। ছাত্রলীগ প্রচার সম্পাদক গোলাম ফারুক অভিযোগ করেন, সভাপতি গ্র"পের কর্মীরা তাদের কর্মীদের ওপর 'কোন উস্কানি ছাড়াই' অতর্কিত হামলা করে। তবে অন্য পক্ষের নেতা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এ বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৪৯ঘ.