জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬৭ দিন বন্ধ থাকার পর রোববার খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরের সাফা ইস্কান্দার অপু ক্যাম্পাস থেকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান সকালে বিভিন্ন বিভাগ ঘুরে শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্য ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের জের ধরে গত আগস্টে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ২২ আগস্ট সিন্ডিকেটের এক জরুরি সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24