খুলনা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ৩০ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০, ১১ ও ১২ জানুয়ারি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আতিয়ার রহমান জানান, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল ও জীববিজ্ঞান স্কুলে ভর্তি ফরমের দাম ছয়শ টাকা, সমাজবিজ্ঞান স্কুলে ভর্তি ফরম চারশ টাকা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল ও কলা ও মানবিক স্কুলে ভর্তি ফরমের দাম তিনশ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, "এবার জীববিজ্ঞান স্কুলের অধীনে সাতটি ডিসিপ্লিনে ভর্তির জন্য নির্ধারিত ফরম খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ ডট কেইউ ডট এসি ডট বিডি) পাওয়া যাবে। তবে অন্য চারটি স্কুলের ভর্তি ফরম অগ্রণী ব্যাংক খুলনা বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগ্রহ করা যাবে।"
ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর বলে জানান আতিয়ার রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৩০ ঘ.
bdnews24