২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আটকের নিন্দা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রোববার দুজন ফটো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনকালে আটকে রেখে মানসিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ড রহস্যজনক বলে জনমনে নানা সন্দেহ রয়েছে। এসব বিষয়ে দেশবাসীকে অবহিত করা সাংবাদিকদের কর্তব্য বলে তারা মনে করেন।

ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাই পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ থেকে বিরত থাকবেন এবং তাদের কাজে সহায়তা করবেন বলে সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন।