বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) স্নাতক শ্রেণীতে ২০০৭ শিক্ষাবর্ষের লেভেল--১ সেমিস্টার-- ১ এ ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ ৭.৩৪ বা তার বেশি, তারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
ইতোমধ্যে যোগ্য প্রার্থীদের ঠিকানায় প্রবেশ পত্র পাঠানো হয়েছে।
যদি কোনো প্রার্থী প্রবেশ পত্র না পেয়ে থাকে তবে শুক্রবার বিকেলের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটির আহব্বায়কের কার্যালয় থেকে বিকল্প প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন-- বিন্যাস প্রতিটি অনুষদ ভবন ও পরীক্ষা কমিটি কার্যালয় থেকে পাওয়া যাবে।
