রাবিতে ছাত্র-সংহতি দিবস পালন
শহীদ শাহাজাহান সিরাজ স্মরণে শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংহতি দিবস পালন করেছে ছাত্রলীগ (জাসদ) রাবি শাখা।
এ উপলক্ষে শহীদ শাহাজাহান সিরাজ স্মৃতিফলকে ফুল দেওয়া ও পথসভা করা হয়।
পথসভায় ছাত্রলীগ (জাসদ) রাবি শাখার সভাপতি তৈমুর ফারুক তুষার, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, প্রচার সম্পাদক মুকুট, দফতর সম্পাদক জেরিন জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
সংগঠনের পক্ষ থেকে শনিবার ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন ও মিছিল বের করা হবে।
১৯৮৮ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় স্কপের ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে পুলিশের গুলিতে শাহাজাহান সিরাজ নিহত হন।
