রাবির তাপসী রাবেয়া হলে আটক যুবকের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে আটক যুবককের বিরুদ্ধে প্রভোস্ট ড. হোসনে আরা জেসমিন বুধবার রাতে মতিহার থানায় একটি মামলা করেছেন।
এদিকে প্রগতিশীল ছাত্রজোট রাবি শাখা বৃহস্পতিবার বহিরাগত অনুপ্রবেশকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আলী জানান, আটক মুজিবকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
