জগন্নাথের ‘এ’ ও ‘ডি’ ইউনিটের নতুন মেধাতালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ভর্তির ‘এ’ ইউনিটের দ্ব্তিীয় মেধাতালিকা ও প্রথম বিষয় পরিবর্তন তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩ জানুয়ারি থেকে ০৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে ‘এ’ ও ‘ডি’ ইউনিটের পরবর্তী মেধাতালিকা ৬ জানুয়ারি প্রকাশ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ ভর্তি না হলে তার মনোনয়ন বাতিল হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া বিষয় পরিবর্তন তালিকায় মনোনয়ন প্রাপ্তদের দ্রুত নতুন বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।
