২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওকাস পুনর্মিলনী শুরু ২৪ ডিসেম্বর

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের তিনদিনের পুনর্মিলনী আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

ওকাস পুনর্মিলনী নামে পরিচিত এই মিলনমেলা কলেজ ক্যাম্পাসে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে এ উপলক্ষ্যে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চার বছর পর আয়োজিত এই মিলনমেলায় সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা  অংশ নেবেন।

এছাড়া পুনর্মিলনীর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনদিনের এই উৎসবে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেডসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।