বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নতুন ৬ বিভাগ
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষবর্ষ থেকে ছয়টি নতুন বিভাগ যুক্ত হচ্ছে।
বিভাগগুলো হল- আইন, আন্তর্জাতিক সম্পর্ক, বায়য়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মার্কেটিং ও এগ্রিকালচার।
নতুন ছয়টি বিভাগসহ নিয়ে মোট ২০টি বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
