২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মুক্ত রিমান্ডে

গত ২১ ডিসেম্বর মুক্তকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।

ছাত্রলীগের মুক্ত রিমান্ডে
মো. মুক্তাদির হোসেন মুক্ত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 07:57 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মো. মুক্তাদির হোসেন মুক্তকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান এ আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনাল টিমের এসআই মো. ইরফান খান এদিন মুক্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক আসামিকে ২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

গত ২১ ডিসেম্বর মুক্তকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। মূল নথি না থাকায় সেদিন শুনানির জন্য সোমবার দিন দিন ধার্য করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। তাতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। 

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ মোট ২২০ জনকে আসামি করা হয়।