২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষার্থীদের গবেষণার বিভিন্ন ধাপ ও কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়েছে সেমিনারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ যোগাতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সেমিনার হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি রিডিং রুমে সম্প্রতি ‘রাইট, সাইট, সাবমিট: এ কমপ্লিট রিসার্চ রোডম্যাপ’ নামে সেমিনার হয়েছে বলে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রকৌশল অনুষদের ক্লাব ‘আই ইইই সিআইইউ স্টুডেন্ট ব্রাঞ্চ’ সেমিনার আয়োজন করে।

কানাডার ‘ক্লিনটেক কোম্পানি অ্যালটারবায়োটা’ এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার সৌমিত্র পালিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন। শিক্ষার্থীদের গবেষণার বিভিন্ন ধাপ যেমন লেখালেখি, লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপ, সাইটেশন, রিসার্চ টেকনিক ও গবেষণা পত্র জমা দেওয়ার কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সেমিনার সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থী ইমন হোড়। অনুষ্ঠানে ‘আই ইইই সিআইইউ স্টুডেন্ট ব্রাঞ্চের’ নতুন কমিটির সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ব্রাঞ্চ কাউন্সিলর অধ্যাপক আসিফ ইকবাল।