২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট

সম্মেলনে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা, তৈরি পোশাক, ওষুধ, করপোরেট অফিসের মানবসম্পদ বিভাগের শীর্ষস্থানীয় পেশাজীবী, শিক্ষক, বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

দেশের শীর্ষস্থানীয় ২০টি কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে ‘এইচআর সামিট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা, তৈরি পোশাক, ওষুধ, করপোরেট অফিসের মানবসম্পদ বিভাগের শীর্ষস্থানীয় পেশাজীবী, শিক্ষক, বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্মেলনের শুরুতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআর’বি এর হেড অব এইচআর এম মোশাররফ হোসেন।

এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অ্যান্ড রোলস অব ইউনিভার্সিটিস ফর ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রাজুয়েটস’।

সম্মেলনের লক্ষ্য ছিল কীভাবে শিক্ষার্থীরা নিজেদেরকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি চাকরির বাজারে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।

প্রবন্ধ উপস্থাপনের পর দু’টি গোল টেবিল আলোচনায় মানবসম্পদ বিশেষজ্ঞরা আলোচনা করেন ও প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন।

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, “আনন্দের বিষয় হল বাংলাদেশ বর্তমানে শিল্প ও শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ৩.০ থেকে ইন্ডাস্ট্রি ৪.০ তে উত্তরণ করেছে। আমরা চাই ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে এ সেতুবন্ধন যেন আরও বেশি বৃদ্ধি পায়।”

সম্মেলন উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপ উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী। 

এ সামিট আয়োজনে সহযোগিতা করেছে উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্কুল, অফিস অব দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।