১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়েটে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভায় একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া সভাপতিত্ব করেন বলে চুয়েটের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ‘লেভেল-১’ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি নেওয়া হবে।