১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বিএপিএলসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

পুঁজিবাজার ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 09:03 PM

Updated : 25 Jan 2024, 09:04 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএপিএলসি’র প্রতিনিধিরা কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিসহ দেশের পুঁজিবাজারের কিছু বিষয় বৃহত্তর স্বার্থে সংশোধন ও শিথিল করা প্রয়োজন। এছাড়াও পুঁজিবাজার ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়। 

বিএপিএলসির প্রেসিডেন্ট রুপালী হক চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ এম আলতাফ হুসাইন, বিএসইসি কমিশনার মিজানুর রহমান, আবদুল হালিম, রুমানা ইসলামসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।