১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডেইলি শপিং’ এখন খুলনায়

নতুন আউটলেটে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারসহ বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ডেইলি শপিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 07:44 PM

Updated : 11 Dec 2023, 07:44 PM

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনাকাটার চেইনশপ ‘ডেইলি শপিং’ এর আউটলেট খোলা হয়েছে খুলনায়।

সম্প্রতি নগরীর সোনাডাঙ্গায় এই নতুন শোরুম উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

ডেইলি শপিং সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাক-সবজি, মাছ-মাংস, চাল-ডাল, চিনি-দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পারসোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ সব ধরনের পণ্য কেনা যাবে তাদের শোরুমে।

সেইসঙ্গে ঘরে বসে পণ্য পেতে অনলাইন সাইট dailyshoppingbd.com/ ও ফোন কলের সুবিধাও দিচ্ছে তারা।

শোরুম উদ্বোধন উপলক্ষে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারসহ বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছে ডেইলি শপিং।

অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের চিফ অপারেটিং অফিসার গালিব ফাররোখ বখত্ এবং হেড অব মার্কেটিং ওমর ফারুক উপস্থিত ছিলেন।

ওমর ফারুক বলেন, “সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কারণে ডেইলি শপিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের শোরুম চালু করা হচ্ছে। খুলনা শহরের বিভিন্ন স্থানে আরও পাঁচটি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে।”

প্রাণ গ্রুপের চেইনশপ “ডেইলি শপিং” ২০১৪ সাল থেকে নিত্যপণ্য বিক্রয় করে আসছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ বিভিন্ন স্থানে ৭০টি আউটলেট রয়েছে তাদের।