১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এপেক্সের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র বসুন্ধরা সিটিতে

সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি মডেলের জুতা মিলছে সেখানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2024, 11:54 PM

Updated : 17 Feb 2024, 04:05 PM

রাজধানীতে নিজেদের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র চালু করার কথা জানিয়েছে ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স।

বৃহস্পতিবার বসুন্ধরা সিটির লেভেল ৬-এর ব্লক বি-তে ২২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের বিক্রয়কেন্দ্রটি চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এপেক্স বলছে, তাদের নিনো রসি, স্প্রিন্ট, মাভেরিক, টুইঙ্কলার ও স্কুল স্মার্ট ব্রান্ডের জুতা মিলছে সেখানে। পাশাপাশি আন্তর্জাতিক ব্রান্ড নাইকি, এসিকস, হে ‍ডুড, ক্রস, পুলিশের জুতাও আছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি মডেলের জুতা বিক্রয়কেন্দ্রটিতে মিলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সের চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্সিয়াল কন্ট্রোলার (ফাইন্যান্স অ্যান্ড একাউন্ট) মাইন উদ্দিন, জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) সালমান আব্বাস খান,   জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) কাজী সোহেল আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেইল বিজনেস) আরবাবুর রহমান, ম্যানেজার (মার্কেটিং) রায়হান কবির।