২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বার্জার তরুণ শিল্পী প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কৃত

বার্জারের ২৮তম এই চিত্র প্রতিযোগিতার বিষয় ছিল ‘জার্নি বাই বাস’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 08:58 PM

Updated : 23 Oct 2023, 08:58 PM

বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার বিজীয়দের হাতে পুরস্কার তুলে দিয়েছে বার্জার কর্তৃপক্ষ।

রোববার রাজধানীর গুলশান ক্লাবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার জানায়, বার্জারের ২৮তম এই চিত্র প্রতিযোগিতার বিষয় ছিল ‘জার্নি বাই বাস’।

এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. ইমতিয়াজ ইসলাম। দ্বিতীয় মো. আশরাফুল আলম এবং তৃতীয় আরিফুল ইসলাম বাচ্চু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা তরুণ চিত্রশিল্পীদের দুর্দান্ত কিছু চিত্রকর্ম দেখতে পেয়েছি। আমার বিশ্বাস, সমাজের ক্যানভাসে এই শিল্পীদের সৃজনশীলতার সাহসী স্ট্রোকগুলো ছড়িয়ে দিবে অনুপ্রেরণার উৎস। তাদের রঙেই আমরা শিখব জীবন উদযাপনের মন্ত্র।”

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মহসীন হাবিব চৌধুরী বলেন, “তরুণ চিত্রশিল্পীদের এই সৃজনশীলতার রঙে দূর হবে সকল কুসংস্কার। বার্জারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের পুরো আর্টিস্ট কমিউনিটির প্রতি, যারা ২৭ বছর ধরে আমাদের এই আয়োজনের পাশে আছেন।”

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম এবং অন্য কর্মকর্তারা।