২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওয়াটার পার্ক ‘মানা বে’তে বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট

ভেতরে ঢোকার পর কোনো রাইডের জন্য আলাদা করে টিকেট কাটার প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 07:26 PM

Updated : 21 Apr 2024, 07:26 PM

মুন্সীগঞ্জের ‘মানা বে’ ওয়াটার পার্কের প্রবেশ টিকেট অনলাইনে কিনে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা যতবার খুশি, ততবার এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত প্রায় ৬০ হাজার বর্গমিটার বিস্তৃত ওয়াটার পার্কটিতে সব বয়সী মানুষের জন্য ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, বাচ্চাদের জন্য আলাদা জোন, কৃত্রিম নদীসহ নানা ব্যবস্থা আছে।

ওয়াটার পার্কটিতে প্রবেশ মূল্যের মধ্যেই সব রাইড অন্তর্ভুক্ত। অর্থাৎ ভেতরে ঢোকার পর কোনো রাইডের জন্য আলাদা করে টিকেট কাটার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/mana-bay লিংকটিতে।

টিকেট কেনা যাবে https://www.manabay.com/ লিংক থেকে।