বসুন্ধরায় যাত্রা করল ‘আরমানি লাউঞ্জ’
এ বুফে রেস্তোরাঁয় দেশি-বিদেশি নানান রন্ধনশৈলীর স্বাদ মিলবে।
ভোজন রসিকদের জন্য ঢাকায় চালু হলো নতুন বুফে রেস্তোরাঁ ‘আরমানি লাউঞ্জ’।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেই অনুষ্ঠানে আরমানি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোহাম্মাদ মাহতাব হোসেন বলেন, "আমাদের অভিজ্ঞ শেফদের দ্বারা তৈরি খাবারই কাস্টমারদের সামনে পরিবেশন করি। খাবারের মান ও স্বাদের পরিপূর্ণতা টিকিয়ে রাখা যেন কাস্টমার বারবার আমাদের রেস্টুরেন্টে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য।
“আমি আশাবাদী যে, আমাদের এই উষ্ণ এবং মনোরম পরিবেশে পরিবেশিত দেশীয় ও বিদেশি নানান ধরনের কুইজিন অবশ্যই উপভোগ্য হবে এবং আমরা ভালো সাড়া পাব।"
আরমানি লাউঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম মোফাক্কার হোসেন বলেন, "আরমানি লাউঞ্জ ব্যতিক্রমধর্মী একটি বুফে রেস্টুরেন্ট। ভোজন রসিকদের জন্য আন্তর্জাতিক রন্ধনপ্রণালী ও নানান দেশীয় বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে আমরা প্রস্তুত।
“এক জায়গায় একসাথে নানান রকম খাবারের আয়োজন ও সাথে ইচ্ছেমতন খাবার উপভোগ করতে পারার এই স্বাধীনতার জন্যই বুফের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সেই কনসেপ্ট থেকেই আরমানি লাউঞ্জের পথ চলা শুরু।"
অনুষ্ঠান শেষে ভিডিও বার্তায় অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা জানান আরমানি লাউঞ্জ ও টোটাল বারাকাহ্'র চেয়ারম্যান শেখ মো. ইমরান খালিদ ও ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উম্মুল খায়ের, এসবিটি আর্কিটেক্টের ব্যবস্থাপনা পরিচালক শফিক, আরমানি লাউঞ্জের কনসালটেন্ট কাজী ইকতেদায়াত হোসাইন ও আরমানি লাউঞ্জের ব্র্যান্ড অ্যাডভাইসার আবরার উর রহিম অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরমানি লাউঞ্জের নির্বাহী শেফ মো. আবদুল্লাহ আল মাহদী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
